টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।জাতীয় পার্টির প্রেসিডিয়মি সদস্য মোঃ জহিরুল ইসলাম জহির এর দিক নির্দেশনায় এ উপলক্ষ্যে মির্জাপুরে স্মরণ সভা, দোয়া মাহফিল ও আয়োজন করে উপজেলা জাতীয় পার্টি।
শুক্রবার মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহাম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টিরসাধারণ সম্পাদক মো.আবুল কাশেম,জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো.ইউসুফ আলী
মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. সিবার উদ্দিন,সাংগঠনিক সম্পাদক সোরহাব সিকদার বাদশা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, , যুব সংহতির সাধারণ সম্পাদক মো.গনি মিয়া,মির্জাপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি মোঃ সাইফুল সিকদার সুজন প্রমূখ।
২০১৯ সালের ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জাপা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ